বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভ্যাট হার কিছুটা কমতে পারে : অর্থমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন কার্যকর হবে। ভ্যাট আইন নিয়ে অনেক কথা হয়েছে। নতুন আইনে ভ্যাট হার ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ভ্যাট হার কিছুটা বিবেচনা করা হবে। গতকাল রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পৃথক পৃথক দুটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ১ জুলাই নতুন ভ্যাট আইন কার্যকর হবে। তবে ভ্যাট হার ১৫ শতাংশ হবে না এর চেয়ে কমানো হবে। আগামী ২৫ অথবা ২৬ তারিখের বৈঠকে নতুন ভ্যাট হার চূড়ান্ত হবে।

ভ্যাট হার কমাতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তো অনেক বিষয়েই পরামর্শ দেন। তবে ভ্যাট হার কমানোর বিষয়ে কোনো পরামর্শ দেননি ।
এ সময় অর্থমন্ত্রী সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী  উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভ্যাট হার কিছুটা কমতে পারে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭