বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

সাফাতের গাড়িচালক বিল্লালের স্বীকারোক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি চারদিনের রিমান্ড শেষে বিল্লালকে আদালতে হাজির করেন। বিল্লাল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান বিল্লালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মহানগর হাকিম সাজ্জাদুর রহমানের আদালতে বিল্লালের জামিনের আবেদন করে তার আইনজীবী হেমায়েত উদ্দিন মোল্লা। শুনানি শেষে তা নামঞ্জুর করে দেন আদালত।

গত ১৬ মে বিল্লালের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে এদিন মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক বিভাগকে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেন। এদিকে ওই ঘটনায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও সাদমান  সাকিফের জব্দ করা পাঁচটি মোবাইল সেট ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দোলোয়ার হোসেন পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর এআদেশ দেন। তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও সেখানে পাঠানো হয়েছে।

গত শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি জব্দ করা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়ে আবেদন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

সাফাতের গাড়িচালক বিল্লালের স্বীকারোক্তি !

আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭