বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

শিশু শ্রমিককে যৌন নির্যাতন, যুবক গ্রেপ্তার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় ১৩ বছর বয়সী শিশু শ্রমিককে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণখানের হলানের মালঞ্চ রোডের একটি মোম কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউসুফ জামালপুরের সরিষাবাড়ি থানার স্বাধীনা বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দক্ষিণখান হলানের মালঞ্চ সোসাইটির একটি বাসায় ভাড়া থাকেন।

দক্ষিণখান থানার এসআই সাজেদুল করিম জানান, ওই শিশু শ্রমিক মোম কারখানায় কাজ করতো। সন্ধ্যায় ইউসুফ ওই শিশু শ্রমিককে যৌন নির্যাতন করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইউসুফকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

শিশু শ্রমিককে যৌন নির্যাতন, যুবক গ্রেপ্তার !

আপডেট সময় : ১১:৫৫:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭