বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

ঝিনাইদহে ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি ও জামায়াত-শিবির কর্মীসহ গ্রেপ্তার ৫৭

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৬:১৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ   ঝিনাইদহ জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ এক জঙ্গি ও ৬ জামায়াত শিবির কর্মীসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২০ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জামায়াত শিবির কর্মীসহ ৯ জন ও মহেশপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৮ জন রয়েছে।

তিনি আরও জানান, রাশেদুল ইসলাম নামে এক জঙ্গিকে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়া থেকে গ্রেফতার করা হয়। সে মহেশপুরের বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানা অভিযান মামলার আসামি। গ্রেফতারকৃত বাকি ৫০ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

ঝিনাইদহে ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি ও জামায়াত-শিবির কর্মীসহ গ্রেপ্তার ৫৭

আপডেট সময় : ০৯:৪৬:১৭ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭