বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কালীগঞ্জের আফতাবকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার লুচিয়া গ্রাম থেকে মো.আফতাব নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর থানা হাজতে একবার দেখার পর রাতে খাবার দিতে গিয়ে তাকে আর পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন আফতাবের স্ত্রী রুবিনা খাতুন। তবে আফতাব নামে পুলিশ কাউকে আটক করেনি বলে জানান, কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।

নিখোঁজ আফতাবের ছেলে রাহুল (১০) ও মেয়ে সোনিয়া (২৩) নামে দুটি সন্তান আছে। আফতাবের স্ত্রী রুবিনা খাতুন বলেন, দএএসআই তারিকুল ইসলামসহ দুদজন পুলিশ বাড়িতে এসে আমার স্বামীকে থানায় নিয়ে যায়। এর পরপরই আমরাও থানায় গিয়ে তাকে থানা হাজতে দেখতে পাই।দ তিনি বলেন, দপরে ওইদিন রাতে খাবার দিতে গেলে কর্তব্যরত এক পুলিশ জানান-আমরা তোমার স্বামীকে থানায় আনি নাই। তোমার স্বামীকে ঝিনাইদহ ডিবি পুলিশ নিয়ে গেছে।

তবে ঝিনাইদহ ডিবি পুলিশ কার্যালয়ে খোঁজ নিলে আফতাব নামে কাউকে তারা আটক করেনি বলে জানায়। মোঃ আফতাবের পরিবারের লোকজন ধারনা করছে, পুলিশ তাকে হত্য করে রাতে কোন স্থানে ফেলে রাখতে পারে, অথবা এএসআই তাকে অন্য কোন স্থানে আটকিয়ে রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে হত্যার ভয় দেখিয়ে । গত ৫ দিনে তার সন্ধার মেলাতে পরেছে না পরিবারের লোকজন ।

আফতাবের নামে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন। আর একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানারৃ এএসআই তারিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। ওসি স্যারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কালীগঞ্জের আফতাবকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭