বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

একটি কাচের গ্লাস ভাঙায় শিশুর উপর নির্যাতন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিদেশ থেকে আনা একটি কাচের গ্লাস ভাঙায় সাত বছর বয়সি এক গৃহকর্মীর গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই শিশু গৃহকর্মীর নাম ফাতেমা ওরফে দিপালী। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকায়।

অভিযুক্ত গৃহকর্ত্রীর নাম আয়শা বেগম। তার স্বামীর নাম খলিলুর রহমান। মিরপুর মডেল থানা এলাকার ২ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির তিন তলায় তারা থাকেন। সেখানেই ওই গৃহকর্মীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে একটি মামলা (নং ১৪) দায়ের করা হয়েছে। গৃহকর্ত্রী আয়শা বেগমের বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২ মে একটি কাচের গ্লাস ভাঙায় তিনি শিশুটির গায়ে গরম পানি ঢেলে দেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ওই দিন ঢাকার সরকারি শিশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান গৃহকর্ত্রী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তাকে বাসায় নিয়ে যান। পরে আবার সে অসুস্থ হলে পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক দেখাতে নিয়ে আসেন। তবে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়নি।

দিপালীর বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, তার মেয়ে নির্যাতনের শিকার হলেও তাকে জানানো হয়নি। লোক মারফত তিনি খবর পেয়ে শুক্রবার ঢাকায় এসে জানতে পারেন যে, তার মেয়ের গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়েছে। অথচ তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি।

তিনি বলেন, ছোট মেয়ে কোনো অপরাধ করতে পারে। এ জন্য এত বড় শাস্তি ? এর বিচার চেয়ে মিরপুর থানায় মামলা করেছেন বলে জানান তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটিকে বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎস পার্থ শংকর পাল জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

একটি কাচের গ্লাস ভাঙায় শিশুর উপর নির্যাতন !

আপডেট সময় : ১২:৫৩:৫৬ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭