বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চাকরির নামে প্রতারণা, আটক ১ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:১২ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টাকার বিনিময়ে ব্যাংকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। ওই প্রতারক চক্রের সদস্য আরিফুজ্জামান শিবলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার বিকেলে র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ অ্যাভিনিউ মোড়ে আতাউর স্টোরের সামনে অভিযান চালিয়ে আরিফুজ্জামান শিবলুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, ওই চক্র একটি সদ্য প্রতিষ্ঠিত ব্যাংকে টাকার বিনিময়ে নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে। এজন্য ভুয়া অফার লেটারও দেয় তারা। ওই অফার লেটার নিয়ে ব্যাংকে যোগ দিতে গেলে তা ভুয়া বলে প্রমাণিত হয়।

মুহিত কবীর সেরনিয়াবাত আরো জানান, এ অপকর্মের সঙ্গে আরিফুজ্জামান শিবলুসহ কয়েকজন জড়িত বলে তদন্তে বেরিয়ে এসেছে। তারা এভাবে রাজধানীর বিভিন্ন স্থানে অফিস খুলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। পরে তারা টাকা আত্মসাত করে অফিস গুটিয়ে পালিয়ে যায়। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চাকরির নামে প্রতারণা, আটক ১ !

আপডেট সময় : ১২:৪৮:১২ অপরাহ্ণ, শনিবার, ৬ মে ২০১৭