বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

কালীগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজীর জেল,বর পলাতক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম (৫৫) নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড-দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে বগেরগাছী গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ কারাদন্ড-প্রদান করেন। সাজাপ্রাপ্ত কাজী বগেরগাছি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোরে বগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সাখে একই গ্রামের সাকিবের বাল্য বিয়ে পড়ানো হয়। আর বাল্য বিয়ে পড়ানোর কাজটি করেন কাজী আসাদুল ইসলাম। পরে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সেখানে কাজীকে এক মাসের জেল প্রদান করে। তিনি আরো জানান, এ সময় পাত্র সাকিব ও তার বাবা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ছাদেকুর রহমান জানান, স্কুল পড়–য়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বাল্য বিয়ে দেওযার অপরাধে আসাদুল ইসলাম নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডদেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের সময় কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই রঞ্জন কুমার উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

কালীগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজীর জেল,বর পলাতক

আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০১৭