বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মেহেরপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ  মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত। মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: ছানাউল্যহ গত ২৭ এপ্রিল এ আদেশ জারি করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, জাল স্বাক্ষর করে জমি খারিজ মামলায় মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের মহাফেজ খানার রেকর্ড কিপার এনামুল হক বাদি হয়ে ২০১২ সালে একটি মামলা দায়ের করেন। মামলায় মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলমকে ২ নম্বর সাক্ষী করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ আদালতের বিচারাধিন ৭১৯/১২ নম্বরের ওই মামলার ২ নম্বর সাক্ষি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম কে আদালত বেশ কয়েকবার উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ প্রদান করেন। আদালতের আদেশ উপেক্ষা করে সাক্ষ্য প্রদান না করার কারণে আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপর ক্ষুব্ধ হন। ফৌজদারি কার্যবিধির ১৭১ (১) ধারার বিধানে জিআর মামলার সাক্ষীকে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের ওপর। মামলার পরবর্তী দিন আগামী ২২ মে চাজশিটে বর্ণিত ২ নং সাক্ষী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট আদেশ দেন প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: ছানাউল্যহ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মেহেরপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট সময় : ০৩:২৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭