বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে দিবালোকে ব্যবসায়ীকে কুপয়ে জখম

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহ সদর উপজেলার মুধপুর বাজারে রোববার প্রকাশ্যে নাসির উদ্দীন মল্লিক (৪৭) নামে এক ভুষিমাল ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত নাসির মল্লিক সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের চাপড়ি গ্রামের মৃত আমজাদ মল্লিকের ছেলে। রক্তাক্ত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসির মল্লিকের ভাষ্যমতে, রোববার সকালে তিনি চার লাখ টাকা নিয়ে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন ফরিদপুরের কানাইপুরে। তিনি বাড়ি থেকে মধুপুর বাজারে পৌছালে চাপড়ী গ্রামের আব্দুল ওহাব মন্ডলের ছেলে ইব্রাহীম, ময়না মল্লিকের ছেলে রবিউল ও এরাদ মন্ডলের ছেলে আব্দুল মালেক তাকে কুপিয়ে জখম করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুনীতি খাঁ জানান, সকালে নাসির নামে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, জমিজাতি নিয়ে বিরোধের জের ধরে নাসির মল্লিককে মারধর করা হয়েছে।

তিনি আরো জানান, নাসির তার বড় মামির জমি জোর করে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে। টাকা ছিনতাইয়ের ঘটনাটি সঠিক নয় বলে তিনি জানান। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে দিবালোকে ব্যবসায়ীকে কুপয়ে জখম

আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭