বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাজধানীতে স্ত্রী, সিলেটে স্বামীর লাশ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাসলিমা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আর তার স্বামী সুজন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে সিলেট থেকে।

শনিবার রাতে রাজধানীর মধুবাগ ঝিলপাড় থেকে রমনা থানা পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে। তবে কত সময় আগে তাসলিমা মারা গেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ওই নারীর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করে যে, তাসলিমাকে তার স্বামী হত্যা করেছে। কারণ লাশ উদ্ধারের সময় সুজন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ জানিয়েছে, শনিবার রাতে সুজন মিয়ারও লাশ সিলেট থেকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। এ বিষয়টি মাথায় রেখে পুলিশের অনুমান, তাসলিমাকে হত্যার পর সুজন সিলেটে গিয়ে আত্মহত্যা করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, স্ত্রী তাসলিমাকে হত্যার পর স্বামী সুজন মিয়া সিলেটে গিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। দুটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য তাসলিমার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাজধানীতে স্ত্রী, সিলেটে স্বামীর লাশ উদ্ধার !

আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭