বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মহেশপুরের কুখ্যাত চাঁদাবাজ ও চোরাকারবারী নাসির অবশেষে গ্রেফতার !

  • Nil Kontho
  • আপডেট সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার আমিননগরে কুখ্যাত চাঁদাবাজ ও চোরাকারবারী নাসির উদ্দিনকে মহেশপুর থানা পুলিশ অবশেষে গ্রেফতার করেছে।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, রোবাবার ভোরে উপজেলার আমিননগর হলদিপাড়ার আবুল হোসেনের পুত্র নাসির উদ্দিন(৪০) কে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

জানাগেছে,গত ১/৭/২০০৩ইং তারিখে হলদিপাড়া গ্রামের আশরাফ আলীর একটি মোটরসাইকেল ছিনতাইয়ের প্রধান আসামী নাসির উদ্দিন। ঐ ঘটনায় তার সহযোগী হিসেবে রয়েছে কুষ্টিয়া ও খুলনার সিন্ডিকেটের সদস্যরা। ঐ মামলায় গত এক যুগ ধরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও সে পুলিশকে ফাঁকি দিয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ অন্যান্য অপরাধ চালিয়ে আসছিল।

মহেশপুর থানার ওসি জানান নাসির উদ্দিন মাঝে মধ্যে এলাকায় থাকে আবার কিছু সময় বাইরে থেকে অপরাধ করে আসছিল। সে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি সহ চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। তাকে ধরার জন্য পুলিশ দীর্ঘদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

শনিবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ৩টি মামলা রয়েছে। যার নং-৪(৬)০৩, ৪(৩)১৭, ৩(৪)১৭। রোববার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। নাসিরকে গ্রেফতার এলাকার মানুষ সন্তোষ প্রকাশ  করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মহেশপুরের কুখ্যাত চাঁদাবাজ ও চোরাকারবারী নাসির অবশেষে গ্রেফতার !

আপডেট সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭