মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আশ্রয় হারিয়ে নরখাদক বাঘ, খতম হল গুলিতে !

  • আপডেট সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আশঙ্কাই সত্যি হল। বন্যায় তিবলিসির চিড়িয়াখানা থেকে পালানো একটি বাঘের হামলায় প্রাণ হারালেন এক জন। ঘাতক বাঘটিকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি একটি কাপড় কারখানার কর্মী ছিলেন। বুধবার সকালে তিনি একটি গুদাম ঘরে ঢুকলে তাঁর উপর ঝাপিয়ে পড়ে লুকিয়ে থাকা বাঘটি। এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, ‘‘গুদামে ঢুকতেই একটি বিরাট সাদা বাঘ ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে লোকটির। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাঘের থাবায় জখম হয়েছেন আর এক ব্যক্তিও। অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, বাঘটিকে প্রথমে আচ্ছন্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি এতই হিংস্র যে বাধ্য হয়ে গুলি চালানো হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, পুরসভার কর্মীরা টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাঘটিকে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সিংহের হামলায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পরে জানা যায়, গায়ে জল-কাদা লেগে থাকায় বাঘটিকে সিংহ বলে মনে হয়েছিল।

রবিবারের বন্যায় তিবলিসির চিড়িয়াখানা থেকে পালিয়েছিল একাধিক হিংস্র পশু। শহরের রাস্তায় দেখা মিলেছিল জলহস্তী, কুমির থেকে শুরু করে ভালুকও। পশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন লুকিয়ে থাকলেও যত দিন গড়াবে ততই খিদের তাড়নায় গা ঢাকা দিয়ে থাকা পশুরা বেরিয়ে পড়বে আড়াল থেকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিড়িয়াখানা থেকে পালানো একটি আফ্রিকান পেঙ্গুইন উদ্ধার হয়েছে আজেরবাইজান থেকে। তিবলিসির একটি নদীতে ভাসতে ভাসতে ৩০ মাইল চলে গিয়েছিল পেঙ্গুইনটি। সেটিকে ফিরিয়ে আনতে একটি বিশেষজ্ঞ দল গিয়েছে। বন্যায় মৃত্যু হয়েছে একশোরও বেশি কুকুরের। চিড়িয়াখানা সংলগ্ন একটি বেসরকারি হোমে থাকত সেগুলি।

রবিবারের বন্যায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিংস্র পশুরা এ ভাবে আড়াল থেকে বেরিয়ে এলে কী ভাবে রক্ষা করা হবে স্থানীয় বাসিন্দাদের, তা নিয়ে চিন্তায় প্রশাসন। অনেক পশুকেই গুলি করে হত্যা করেছে পুলিশের বিশেষ বাহিনী। যত্রতত্র মিলছে পশুদের কঙ্কাল। আশ্রয়হীন পশুদের এ ভাবে গুলি করে হত্যার সমালোচনা করেছেন পশুপ্রেমীরা। তাঁদের দাবি, অনেক ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও পশু হত্যা করছে পুলিশ। অনেক ক্ষেত্রেই পুলিশ হঠকারিতা দেখাচ্ছে। এর তদন্ত প্রয়োজন।

সূত্র : আন্দবাজার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

আশ্রয় হারিয়ে নরখাদক বাঘ, খতম হল গুলিতে !

আপডেট সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭