মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বয়স ৮ মাস, খায় ১০ বছরের শিশুর সমান !

  • আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাহাত কুমার, বয়স মাত্র আট মাস। এই বয়সেই তার ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া এই মেয়েটিকে দেখলে মনে হয় আড়াই বছরের শিশু। কিন্তু খাওয়া-দাওয়া করে সে একটি দশ বছরের শিশুর ন্যায়। তার ক্ষুধার কোন শেষ নেই। তার খাবারের চাহিদা মেটাতে হিমশিম বাবা-মা।

শিশুটির বাবা-মা বলছেন, এটি ঈশ্বর প্রদত্ত, এর জন্য কিছু করার নেই তাদের। তবে ডাক্তাররা আট মাসের শিশুর এতো বেশি খাবার গ্রহণ নিয়ে চিন্তিত। ভবিষ্যতে শিশুটির মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেছেন।

ডাক্তাররা জানান, একটি ১০ বছর বয়সী শিশু যে পরিমাণ খাবার খায়, চাহাতকেও সে পরিমাণ খাবার দিতে হচ্ছে। ফলে তার ওজন বাড়ছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে সে বেশি ঘুমিয়ে পড়ছে শিশুটি।

স্থানীয় ডাক্তারদের স্বাস্থ্য রিপোর্টে বলা হয়, চাহাতের শরীরের চামড়া শক্ত, তার চামড়া ও রক্ত পরীক্ষা করে দেখা গেছে, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ সত্ত্বেও তার ওজন অত্যধিক। শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।

চাহাতের বাবা সুরজ কুমার (২৩) বলেন, ‘চাহাত যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিক ছিল। পরে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। দিনে দিনে তার ওজন শুধু বাড়ছে এবং তাকে প্রচুর খাওয়াতে হচ্ছে।’

সুরজ আরো বলেন, ‘এর জন্য আমাদের কোনো দোষ নেই। চাহাতের এ অবস্থা ইশ্বর প্রদত্ত । এতে আমাদের হাত নেই। কিন্তু খারাপ লাগে যখন কিছু মানুষ ওকে দেখে হাসাহাসি করে এবং খারাপ ভাবে।’

চাহাতের মা রিনা (২১) জানান, তার সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তিনি। চাহাতের আগে তাদের একটি ছেলে মারা গিয়েছিল। চাহাত তাদের দ্বিতীয় সন্তান।

রিনা বলেন, চাহাত স্বাভাবিক বাচ্চার মতো খায় না। সব সময় বেশি খাবার দিতে হয়। সময় মতো খাওয়া না দিলে কান্নাকাটি করে। ওজন বেশি হওয়ায় বাইরে বেশি দূরে নিয়ে যাওয়া হয় না তাকে।

পারিবারিক ডাক্তার বাসুদেব শর্মা জানান, এটি তার জীবনে প্রথম অভিজ্ঞতা। জন্মের পর চার থেকে পাঁচ মাস পর্যন্ত শিশুটির যে পরিমাণ ওজন বেড়েছে তা এর আগে কখনো দেখেননি তিনি।

বাসুদেব শর্মা বলেন, ‘চাহাতের শরীরে অত্যধিক চর্বি, চামড়া অনেক শক্ত যে কারণে স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। আমরা বহুবার চেষ্টা করেছি। তার চামড়া এতটাই কঠিন যে আমরা কখনও তার অবস্থা নির্ণয় করতে পারি না। তার ওজন বাড়ছে। এটি নিয়ন্ত্রণ করতে না পারলে পরে বড় ধরনের সমস্যা তৈরি হবে।’

তিনি অমৃতসর স্পেশালাইজড সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, শিশুটির স্বাস্থ্য ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠবে।

চাহাতের বাবা-মা বলছে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই মেয়ের উন্নত চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

বয়স ৮ মাস, খায় ১০ বছরের শিশুর সমান !

আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭