বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জঙ্গি মারজানের কারাবন্দি স্ত্রী কন্যাসন্তানের মা হল !

  • আপডেট সময় : ১২:৩৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কারাবন্দি নারী জঙ্গি আফরিন আক্তার ওরফে প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌস। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

বর্তমানে মা-মেয়ে দু’জনই সুস্থ আছে। শিশুটি হাসপাতালের নবজাতক ইউনিটে ও মা লেবার ওয়ার্ডে ভর্তি আছে।

এর আগে কাশিমপুর কারাগার থেকে প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌসকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। প্রিয়তী নব্য জেএমবির শীর্ষনেতা নূরুল ইসলাম মারজানের স্ত্রী। তার বাবার নাম আবদুল জলিল। তার হাজতি নম্বর ১৬৮২/১৬। মারজান গুলশান হামলার নেতৃত্বদাতা বলে দাবি পুলিশের।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু জানান, কাশিমপুর কারাগারে বন্দি জঙ্গি অন্তঃসত্ত্বা প্রিয়তীকে অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুর ১টায় তাকে ঢামেকে আনা হয়। কঠোর পুলিশি নজরদারিতে তাকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে তানভীর কাদরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আবদুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় আহতাবস্থায় আটক করা হয় আফরিন ওরফে প্রিয়তী ওরফে ফাতেমাসহ তিন নারী জঙ্গি ও নিহত করিমের কিশোর ছেলেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জঙ্গি মারজানের কারাবন্দি স্ত্রী কন্যাসন্তানের মা হল !

আপডেট সময় : ১২:৩৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬