বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জঙ্গি দম্পতি জসিম-আরজিনা ১৩ দিনের রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিরসরাই এবং সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে পঞ্চম দফায় আরো ১৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান জানান, মিরসরাইয়ে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে সীতাকুণ্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় পৃথকভাবে ১৫ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।  আদালত দুটি মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারের সাধন কুটিরে অভিযানের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় গত ১৭ মার্চ তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।  এরপর ২৮ মার্চ শুধু সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এরপর ১ এপ্রিল আবারও সীতাকুণ্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ১২ এপ্রিল চতুর্থবারের মতো ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।

গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে সাধন কুটির থেকে জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।  তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জঙ্গি দম্পতি জসিম-আরজিনা ১৩ দিনের রিমান্ডে !

আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭