বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ধানমন্ডি ও উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০২:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের আওতাধীন ধানমন্ডি ও উত্তরা আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত/অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সেসব অননুমোদিত স্থাপনা/ব্যবহার বন্ধ করতে গতকাল রোববার এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

রাজউকের জোন-৫ এর অধীনে কাঁঠাল বাগান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্রি স্কুল স্ট্রিটের হোল্ডিং নং ৩০৩/ক এর রাস্তার জায়গা দখল করে নির্মিত বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয় এবং ভবনের ৫ম তলায় রাজউক এর অনুমোদনবিহীন অবৈধ বর্ধিত অংশ আংশিক অপসারণ করা হয়। অবৈধ বাকি অংশ নিজ দায়িত্বে দুই মাসের মধ্যে অপসারণের অঙ্গীকার নেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

একই এলাকার হোল্ডিং নং ২৯৮ এর রাস্তার কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করা হয় বিধায় নিচতলার কয়েকটি কলাম ভেঙ্গে দেওয়া হয় এবং ভবনের ২য় তলায় রাজউকের অনুমোদনবিহীন অবৈধ বর্ধিত অংশ আংশিক অপসারণ করা হয়। অবৈধ বাকি অংশ নিজ দায়িত্বে ১৫ দিনের মধ্যে অপসারণের অঙ্গীকার নেওয়া হয়।

রাজউকের জোন-২ এর অধীনে উত্তরার ১২নং ও ১৩নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন মিয়ার নেতৃত্বে এবং জোন-২ এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস ও অথরাইজড অফিসার মো. আশরাফুল ইসলামের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবাসিক ভবনের পার্কিংয়ের জায়গার অবৈধ বাণিজ্যিক ব্যবহারের কারণে ১২নং সেক্টরের ৪১নং প্লটের পার্কিংয়ের স্থলের ৩টি দোকান ও প্রায় ৫০০ গ্যাসের সিলিন্ডার অপসারণ করা হয়। এ ছাড়া ১৩নং সেক্টরের ৬নং ও ১২নং প্লটের পার্কিংয়ের জায়গার অবৈধভাবে পরিচালিত মোট ৯টি দোকান ভেঙে দেওয়া হয়।
রাজউকের এই উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ধানমন্ডি ও উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান !

আপডেট সময় : ১১:০২:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭