বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মাহবুব উদ্দিন বীর বিক্রমের বিরুদ্ধে মামলা স্থগিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রাক্তন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী ইশরাত হাসান বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রাক্তন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে পৌর কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন।

ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ৪ লাখ ৫৭ হাজার টাকা পৌর কর ফাঁকি দিয়েছেন।
গতকাল এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মাহবুব উদ্দিন বীর বিক্রমের বিরুদ্ধে মামলা স্থগিত !

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭