বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যায় দুইজন রিমান্ডে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদ আল আজাদ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মামুন শাকিল ওরফে বাপ্পি (২৩) এবং এজানুর রহমান ওরফে বিটু (২৬)। এদের মধ্যে শাকিলের তিনদিন এবং এজানুরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই শাহিন মোল্লা আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী শাহরিয়ার কবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সিটি ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্টার ফারুক আহমদ সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ ৮/১০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যায় দুইজন রিমান্ডে !

আপডেট সময় : ০২:০৬:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭