মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমি সম্মানী ব্যক্তি… খোঁজার চেষ্টা করবেন না

  • আপডেট সময় : ০২:২৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত ব্যক্তি রোববার দিবাগত রাতে ফেলে রেখে যায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি।

সোমবার সকালে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে শুল্ক গোয়েন্দার একটি দল। গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। গাড়ির ড্রাইভারের সিটে একটি চিঠি পাওয়া যায়।

চিঠিটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বরাবর লেখা। চিঠিতে লেখক তার পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি নিজেকে সমাজের একজন সম্মানিত ব্যক্তি বলে দাবি করেন।

চিঠিতে শুল্ক গোয়েন্দাদের দেশব্যাপী চলমান অভিযানের প্রশংসা করে বলা হয়, গাড়িটি তার খুব প্রিয় ছিল। তিনি সম্প্রতি জানতে পেরেছেন, গাড়িতে কর ফাঁকি দেওয়া হয়েছে। তাই প্রায়শ্চিত্ত করার জন্য তিনি গাড়িটি ফেলে রেখে যাচ্ছেন।

চিঠির লেখক ও গাড়ির মালিক তাকে খুঁজে বের না করার জন্য শুল্ক গোয়েন্দার মহাপরিচালকের কাছে অনুরোধ জানান।

চিঠিতে শুল্ক গোয়েন্দা মহাপরিচালককে উদ্দেশ করে লেখা হয়, ‘জনাব, আমি বিগত কয়েক বছর ধরে এই গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি, এই গাড়িটিতে ট্যাক্স ফাকি দেওয়া হয়েছে। আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে একনামে চিনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে আপনারা খোজার চেষ্টা করবেন না। সারাদেশ ব্যাপী পরিচালিত আপনাদের অভিযানগুলো আমি প্রশংসা করছি। আমার অতি প্রিয় এই গাড়িটিতে ট্যাক্স ফাকি দিয়ে অন্যায় করলেও এটি জমা দেয়ার মাধ্যমে আমি সেটির প্রাশ্চিত্য করলাম।’

চিঠিতে ‘ইতি’ এর পর কোনো নাম উল্লেখ করা হয়নি কিংবা কারো স্বাক্ষরও নেই।

উল্লেখ্য, নথিপত্র সূত্রে শুল্ক গোয়েন্দা জানায়, গাড়িটি ২০১০ সালে কারনেট ডি প্যাসেজ সুবিধায় বাংলাদেশে আমদানি করা হয়। গাড়িটির মালিক ইংল্যান্ডের নাগরিক ফরিদা রশিদ। তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে আনা হলেও তা ফেরত দেওয়া হয়নি। গাড়িটির আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আমি সম্মানী ব্যক্তি… খোঁজার চেষ্টা করবেন না

আপডেট সময় : ০২:২৩:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭