মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ছেলে গুগলের ইঞ্জিনিয়ার, বাবা দিনমজুর !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা৷ ঠিকঠাক ইংরাজিও বলে উঠতে পারত না ছেলেটা। কিন্তু হাল ছাড়তে একদমই নারাজ ছিল।

সিনেমার সাব-টাইটেল জোরে জোরে উচ্চারণ করত। যাতে ইংরাজি উচ্চারণ সঠিক হয়। ফল, আজ রাজস্থানের অখ্যাত গ্রামের রাম চন্দ্র (২৬) গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার।আমেরিকার সিটলে গুগলের বিশাল অফিসে বসেন ছেলে, আর বাবা আজও রাজস্থানের সোজাট এলাকায় ট্রাকে হেনা তোলার দিনমজুর হিসেবে কাজ করে চলেছেন। না, এর নেপথ্যে রাম চন্দ্রের অবহেলার কোন কাহিনী লুকিয়ে নেই। রয়েছে কাজপাগল একটা মানুষের কাহিনী। একদিন যে কাজ পেটে অন্ন জুগিয়েছে, ছেলের পড়াশোনার খরচ কিছুটা হলেও দিয়েছে, সেই কাজের মোহ এই ভাল সময়ে এসেও ছাড়তে পারবেন না তেজারাম (৫০)। যতদিন পারবেন, তাই কাজ করে যাবেন তিনি।

আইআইটি-রুরকি থেকে ডিগ্রি নিয়ে ২০১৩ সালে গুগলে চাকরি পাওয়ার পর পড়াশোনার জন্য নেওয়া লোন শোধ করেছেন৷ বাড়ির কিছু মেরামতির কাজও করেছেন রাম চন্দ্র৷ বাবাকে বহুবার বিশ্রাম নেওয়ার অনুরোধ করেছেন৷ কিন্তু কাজ ছাড়তে নারাজ তেজারাম৷ বাবার এই আদর্শকেই নিজের জীবনের মন্ত্র করে চলছেন রাম৷ মার্কিন মুলুকে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মেধাবি পড়ুয়াদের ক্লাস করান৷ যাতে তাঁরা আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন৷ নিজের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করেই ফিরে আসতে চান স্বদেশে৷ সমাজের উন্নতি-যজ্ঞে সঁপে দিতে চান নিজেকে৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ছেলে গুগলের ইঞ্জিনিয়ার, বাবা দিনমজুর !

আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬