সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মানবসম্পদ উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব কেবিনেটে অনুমোদন!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৯০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও কর্মকান্ডে আর্থিক অর্থের জোগান দিতে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত হবে মানবসম্পদ উন্নয়ন তহবিল। তবে এর কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন। প্রাথমিকভাবে অর্থ বিভাগের একটি প্রকল্প থেকে এ তহবিলে অর্থায়ন করা হবে। এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৈঠকে জাতীয় ড্রাগ পলিসি-২০১৬’র খসড়া অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট এ্যাক্ট-২০১৬, দ্য নজরুল ইনস্টিটিউট এ্যাক্ট-২০১৬ ও জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৬’র খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মানবসম্পদ উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব কেবিনেটে অনুমোদন!

আপডেট সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬