শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাড়িতে হামলার প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাড়িতে হামলার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে; প্রাণও চলে গেছে– সেটা নিয়ে আমাদের কনসার্ন।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।

এর আগে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিষয়টি নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন একটা তথ্য আমরা পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ‎

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বাড়িতে হামলার প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

আপডেট সময় : ১২:২৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫