সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৫ মাস আমার যথেষ্ট সফলতা আছে, আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা -পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৬:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১৫ মাস আমার যথেষ্ট সফলতা আছে। আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে এগুলো পরিষ্কার করা যায় না। তারপরও আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গর্ভমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছে।

তিনি শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় দারুন উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশান শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস, আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ্জ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো যেগুলো নির্মাণে দুর্নীতি অথবা অনিয়ম আছে, এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা আমাদের রিপোর্ট আমাদের অতিসত্ত্বর দিবেন। ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং উনার তদন্ত অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

তিনি আরো বলেন, হজ্জের টাকা ফেরত দিয়েছি ৩৯ কোটি টাকা, যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমার মন্ত্রণালয়ে আমার জানামতে দুর্নীতির কোন স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই। আমার অফিসারও যাতে দুর্নীতিমুক্ত হয়ে থাকে আমি যথেষ্ট সোচ্চার আছি।

অনুষ্ঠান সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

১৫ মাস আমার যথেষ্ট সফলতা আছে, আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা -পঞ্চগড়ে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় : ০৯:৪৬:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫