সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চাকরির শেষ কর্মদিবসেই মৃত্যুবরণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৮০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিদ্যালয় প্রাঙ্গণেই মৃত্যুবরণ করেছেন ফজলুল করিম (৬০) নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩১ অক্টোবর) তার শেষ কর্মদিবস হলেও ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবারই (৩০ অক্টোবর) ছিল তার শেষ কর্মদিবস। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিকেল  ৪ টার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা।

প্রসঙ্গত, ফজলুল করিম শিক্ষকতা জীবন শুরু করেন মীরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। পরে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হন। পরবর্তীতে সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চাকরির শেষ কর্মদিবসেই মৃত্যুবরণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫