সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মাদক ব্যবসায়ী খুনে পিবিআইয়ের হাতে দুই আসামি গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঞ্জু মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার এম. এন. মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শফিপুর পূর্বপাড়া দিনারগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. জাহাঙ্গীর আলম ও মো. আলম খান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। তারা জানায়, মাদকের ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই মঞ্জু মিয়াকে হত্যা করা হয়। নিহত মঞ্জু মিয়া পেশায় মাদক ব্যবসায়ী ছিলেন। গত ৮ অক্টোবর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরে তার স্ত্রী কল্পনা খাতুন মোবাইলে যোগাযোগ করলে মঞ্জু জানান, তিনি সুলতানের বাড়িতে আছেন।

এরপর ৯ অক্টোবর সকাল ৮টার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশে মঞ্জুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই সিরাজগঞ্জ।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে পিবিআই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

মামলাটির তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মাদক ব্যবসায়ী খুনে পিবিআইয়ের হাতে দুই আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫