বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জুলাই’২৪ বিপ্লব সময়কালীন বিপ্লববিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছেন। গত ২১ সেপ্টেম্বর (রবিবার) তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৩তম সভার সিদ্ধান্ত নং ৫৭ মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে বিরোধী চিহ্নিতকরণে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে। তিনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কে কী ভূমিকা পালন করেছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২৪ বিপ্লব সময়কালীন বিরোধীদের কর্মকাণ্ডসংক্রান্ত প্রমাণাদি, ডকুমেন্ট, ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র আগামী ২৮ অক্টোবরের মধ্যে দপ্তরে জমা দিতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:১৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫