রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ইকসুর নতুন গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ গঠন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় পিছিয়ে নেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু)ও। ইতোমধ্যে ইকসুর গঠনতন্ত্রের প্রাথমিক খসড়া প্রস্তুত সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ছয়টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বিশ্লেষণ করে আমরা একটি খসড়া করেছি। আগামী শনিবার আবারও বসবো। ওইদিন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। এরপর ২৭ তারিখে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের মতামত নেবো।”
কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, কমিটিতে দেশের আরও দুইটি বিশ্ববিদ্যালয়ের দুজন ডিন এবং একজন ব্যারিস্টার আছেন। “শনিবারের বৈঠকের পর খসড়াটি ডিন ও ব্যারিস্টারের কাছে পাঠানো হবে মতামতের জন্য। এরপর পূজার ছুটি শেষে আগামী ৬ বা ৭ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কপি জমা দেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্ররা যেদিন দাবি করেছে সেদিনই আমি ড্রাফট কমিটি করে দিয়েছি এবং ড্রাফট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এটি চূড়ান্ত করে ইউজিসিতে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার অফিস থেকে বিশেষ নির্দেশনা আছে যাতে ছাত্র সংসদগুলোর ব্যাপারে দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা করা হয়।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইকসুর নতুন গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত

আপডেট সময় : ০৫:৫৯:৫৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫