বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ভারতে ঢুকতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর…

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৩:১৬ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজম আনারের জামাই জুবায়ের হোসেনকে আটক করেছে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে আটক করে রাতেই তাকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে শুক্রবার বিকেলে জালিয়াতি মামলায় চুয়াডাঙ্গা আদালতে নেওয়া হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর। তিনি বলেন, ‘দর্শনা থানার জালিয়াতির মামলায় জুবায়ের হোসেনকে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।’

এ প্রসঙ্গে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেন।’

তিনি আরও জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তিনি বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটকের পূর্ব পর্যন্ত জুবায়ের ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করছিলেন জানিয়ে তুহিন বলেন, ‘এই ব্যাপারে আমি বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করি এবং তাকে থানায় সোপর্দ করি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ভারতে ঢুকতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অতঃপর…

আপডেট সময় : ০২:২৩:১৬ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫