মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেলার নালিতাবাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে মফিজ উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক  মোহাম্মদ মোছলেহ উদ্দিন মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ সাজার রায় ঘোষণা করেন।

একই সঙ্গে রায়ে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে সেই টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মুন্তাজ উদ্দিনের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের ভিকটিম শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মা-বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে ওই প্রতিবন্ধী নিজবাড়িতে দাদির কাছে থাকত। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় দাদি ফিরোজা বেগম পুকুরে গোসল করতে গেলে সেই সুযোগে পাশের পানি সেচ মেশিনের পাম্পচালক মফিজ উদ্দিন বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনায় দাদি ফিরোজা বেগম বাদী হয়ে ধর্ষক মফিজ উদ্দিনকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার অভিযুক্ত মফিজ উদ্দিনকে ওই সাজা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭