বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চাঁদপুর জেলা সমিতি ইউকের বহুল প্রতীক্ষিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের মাইদা গ্রিল মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন।
নির্বাচনের পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন বিশিষ্ট সলিসিটার ও ব্যারিস্টার আসাদুজ্জামানের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের দক্ষ তত্ত্বাবধান এবং প্রার্থীদের সহযোগিতায় ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছু স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সদস্যরা একে প্রবাসী চাঁদপুরবাসীর ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ বলে আখ্যায়িত করেন।
নির্বাচনের পরপরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য সলিসিটর আনোয়ার খান, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামান, সহ-সভাপতি সোলাইমান প্রধাণ, মো. হাবিবুর রহমান ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক হাসান কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি চাঁদপুর প্রবাসী কমিউনিটির ঐক্য ও সম্ভাবনার নতুন সূচনা। আগামী ৯০ দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করব।
সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরীও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তারা প্রতিশ্রুতি দেন, সংগঠনকে একটি সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও সেবামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবেন।
এছাড়াও সমিতি খুব শিগগিরই এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
প্রবাসী চাঁদপুরবাসীর উপস্থিতি, আনন্দধ্বনি আর করতালির মধ্য দিয়ে এদিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ণ, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫