বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর

খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে আজ ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে  ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সেশনে বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বকসীকে সভাপতি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গৌর মুন্ডাকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। যা গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
এছাড়াও নব-মনোনীত  কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে মোঃ মেহেদী জামান, ইমন আল মাহমুদ ও কাজী শাহেদ ইকবাল; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ তৌকির জোয়ার্দার ও হৃদয়; সাংগঠনিক সম্পাদক পদে রাইতা সরওয়ার; কোষাধ্যক্ষ পদে মহারুন নেছা কওমে; দপ্তর সম্পাদক পদে মোঃ আবু নাঈম; প্রকাশনা সম্পাদক: পদে সঞ্জীব দাস; প্রচার সম্পাদক পদে ইসরাত জাহান; যোগাযোগ সচিব পদে মালাচেং রাখাইন; মানবসম্পদ সচিব পদে আলিফ মাহমুদ; আইটি সচিব পদে তানভীর কবির সোহান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান আকাশ।
তাছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন এস এম মিফতাহুল ইসলাম মাহিন, রিফাত ইশতিয়াক, আবদুল্লাহ আল নোমান, মোঃ মাহাফুজ, ফাবিহা রওনক প্রোমি, মোঃ আল আমিন তুষার, মোঃ শাহাজাদা, মোঃ নূর-ই-জাবিন রিয়ার, নাফিসা রশিদ ফিজা, সাদিয়া আফরিন, রাকিব রিফাত, সুমাইয়া ফারহানা, পূঁজা কুণ্ডু, বাঁধন অধিকারী, মালিহা বিনতে মিথি।
অনুষ্ঠানে কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় সংগঠনের বিভিন্ন ডিসিপ্লিনের সদস্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর

আপডেট সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫