বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বন্ধুদের সহযোগিতায় সরকারি কোয়ার্টারে পুলিশ কন্সষ্টেবলের গৃহকর্মীকে ধর্ষণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

বন্ধুদের সহযোগিতায় কন্সষ্টেবলের সরকারি কোয়ার্টারে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারের ভাড়া বাসায় ওই গৃহকর্মীকে ধর্ষণ করা হয়।এ ঘটনায় রোববার (২৭ জুলাই) থানায় মামলার পর অভিযুক্ত ধর্ষণকারী, তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো, উপজেলার মুক্তিখলা গ্রামের ওহাব মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার সহযোগী একই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাবিবুর রহমান শুভ।

আদালত থেকে প্রাপ্ত মামলার সুত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবী তার শিশু সন্তানদের দেখাশোনা ও গৃহকর্মী হিসাবে কয়েক মাস পূর্বে এক তরুণীকে বাসায় রাখেন।

সরকারি দায়িত্বপালনে বাসার বাইরে ডিউটিরত থাকা অবস্থায় গেল ১৯ জুলাই উপজেলার মুক্তিখলা গ্রামের ওহাব মিয়ার ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের সাজিদ মিয়ার ইয়াছিন, চাঁন মিয়ার হাবিবুর রহমান শুভ নামে দুই বন্ধুর সহযোগিতায় গৃহকর্মীকে ধর্ষণ করে।

একই কায়দায় গেল ২৪ জুলাই জাহাঙ্গীর হোসেন তার বন্ধু হাবিবুর রহমান শুভ’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের ওই সরকারি কোয়ার্টারের একই কক্ষে জোর পূর্বক ওই গৃহকর্মীকে ফের ধর্ষণ করে।

বিষয়টি গৃহকর্মী জানানোর পর পুলিশ কন্সষ্টেবল বাদী হয়ে জাহাঙ্গীর হোসেন ও ধর্ষণকান্ডে সহযোহি তার অপর দুই সহযোগি বন্ধু ইয়াছিন মিয়া, হাবিবুর রহমান শুভ সহ তিন জনকে অভিযুক্ত করে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় রোববার বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেন।

বিশ্বম্ভরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই ইয়াছিন মিয়া জানান, ধর্ষণকান্ডে অপর সহযোগি অভিযুক্ত ইয়াছিনকে গ্রেফতারে পুলিশী তৎপরতা চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বন্ধুদের সহযোগিতায় সরকারি কোয়ার্টারে পুলিশ কন্সষ্টেবলের গৃহকর্মীকে ধর্ষণ

আপডেট সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫