বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বিপজ্জনকভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

জানা যায়, সনি আইসক্রিম নামে পরিচিত এই কারখানাটি মূলত একটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল ও দূষিত পানি ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমনকি আইসক্রিমে ছত্রাকও জমে গিয়েছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, উক্ত কারখানায় খাবারের উপযোগী কোনো মানদণ্ড বজায় রাখা হয়নি। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:২৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫