বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১১:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:জেলার জীবননগর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. নাহিরুল ইসলাম ও এএসআই (নিঃ) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে মনোহরপুর টু খয়েরহুদা সড়কের পাশ্ববর্তী একটি আমবাগানের সামনে তল্লাশিকালে খয়েরহুদা বিলপাড়া গ্রামের মোছাঃ বুলবুলি খাতুন (৬০) নামের এক নারীকে আটক করা হয়। পরে তার দখল থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বুলবুলি খাতুনের স্বামী মৃত মান্নান আলী। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আপডেট সময় : ০২:১১:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫