মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিদেশি সিগারেট ও নিষিদ্ধ ক্রীমসহ চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৮:০৫ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমসহ দুজন যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা। রবিবার (২০ জুলাই) রাতে আটক যাত্রীরা দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন।

আটককৃতরা হলেন, ফেনীর মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের মোশাররফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২,০৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘চোরাচালান প্রতিরোধে এনএসআই ও কাস্টমসের যৌথ নজরদারি ও অভিযান আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। আটক দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিদেশি সিগারেট ও নিষিদ্ধ ক্রীমসহ চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রী আটক

আপডেট সময় : ০৫:১৮:০৫ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫