বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় আই এ বি মিলনায়তন চাঁদপুর জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিববুল্লাহ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে তার দ্বীন ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ব্যর্থ মুমিন হিসেবে দেখতে চান না। তিনি আমাদেরকে সফল মুমিন হিসেবে দেখতে চান। কাজেই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। জান, মাল, সময় সর্বস্ব কুরবানী করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের সর্বাত্মক প্রচেষ্ট চালাতে হবে। দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন করতেই হবে। কারণ, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রদান করতে পারে একমাত্র ইসলামী আইন ও ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম ছাড়া মানবরচিত কোনো মতবাদে মানবতার মুক্তি নেই। মানবজাতির প্রকৃত মুক্তি ইসলামেই নিহিত, অন্য কোনো মতবাদে নয়।

তিনি আরও বলেন “ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসররা অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলনের সকল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে”।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক মোঃ নেছার উদ্দিন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা কমিটি এবং উপজেলা কমিটির দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

ছবির ক্যাপশন: ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫