মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

বিএনপি-ছাত্রদলের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের নুর ইসলাম নামে এক সক্রিয় কর্মী।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নুর ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে শাখা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমি আজীবনের জন্য ছাত্রদল ও বিএনপির সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। দলের কোনো দায়ভার নিতে আগ্রহী নই। রাজনৈতিক কারণে কারো সাথে সম্পর্কের অবনতি হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

নুর ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া একটি ঘটনায় প্রকাশিত ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছেন। সেখান থেকেই তার দলত্যাগের সিদ্ধান্তের সূত্রপাত। তিনি আরো বলেন, ‘আমি অনেক বছর ইবি ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমাদের পুরো পরিবার বিএনপি-সমর্থক। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বারবার প্রশ্নের মুখোমুখি হই, যুক্তি দিতে পারি না। দলের প্রতি কোনো লোভ বা প্রত্যাশা ছিল না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘নুর ইসলামের ঘোষণার বিষয়ে আমি কিছুই জানি না। যদি সত্যিই করে থাকে, তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সে আদৌ ছাত্রদল করত কিনা বা অন্য কোনো সংগঠন থেকে এসেছে কিনা সেটাও যাচাই করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘হতে পারে সে ছাত্রলীগ বা কোনো গুপ্ত সংগঠনের সদস্য ছিল। কে কী পোস্ট করেছে, সেটা আমার নজরে আসেনি। যে কেউ ব্যক্তিগত সিদ্ধান্তে অন্য সংগঠনে যেতে পারে, তবে যারা সত্যিকারের ছাত্রদল করে, তারা এমন সিদ্ধান্ত নেবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

আপডেট সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫