বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মসজিদেরখতিব, বিশিষ্ট আলেমে দ্বীন আ, ন, ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক মুসল্লি। ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজ শেষে। গুরুতর জখম খতিব আ, ন, ম নুরুর রহমান মাদানী চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বিল্লালকে গণধোলাই দিয়ে মসজিদে আটকে রাখে মুসল্লীরা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হামলাকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

একাধিক মুসল্লি জানায়, জুমার নামাজ শেষে মুসল্লিরা ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করেই হামলাকারী খতিব আ, ন, ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইমাম সাহেব কে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময়ে হামলাকারীকে উত্তম-মধ্যম দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখে। খবর পেয়ে শত শত মুসল্লী এসে মসজিদ ঘেরাও করে রাখে। হামলাকারী কে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ এসে হামলাকারী বিল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।

হামলাকারী তাৎক্ষণিক সাংবাদিকদের জানান, আমার নবীজিকে অবহেলা করে কথা বলেছেন ইমাম সাহেব। এর জন্য তার উপর হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেয়া ঠিক হয়নি।

বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী মাহমুদুল হাসান জঙ্গি টাইপের লোক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য। সে ইমাম সাহেবকে হামলা করার পূর্ব প্রস্তুতি নিয়েই মসজিদে চাপাতি নিয়ে এসেছেন। তার আঘাতে ইমাম সাহেবের এক কান কেটে গেছে। গলায় জখম হয়েছেন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০২৫