বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সরদারপাড়ার আপন ছাত্রীনিবাসের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুম্পার মরদেহ উদ্ধার করা হয়।

‎বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, টুম্পা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

‎জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সরদারপাড়ার আপন ছাত্রীনিবাসে নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুম্পার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, টুম্পার রুম দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সহপাঠীরা সন্দেহ করে কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

‎বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, আমরা ছাত্রীর পরিবারে খবর পাঠায়েছি তারা আসতেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ যাচ্ছে । তিনি আরো বলেন আমরা মৃত্যুর কারণ এখন জানতে পারিনি।

এ ঘটনায় সহপাঠী ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ক্যাম্পাসজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ১১ জুলাই ২০২৫