বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২১:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

জেলার হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার হয়েছে।গতকাল বুধবার দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদেরকে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান।

গ্রেফতারকৃতরা হলেন, জুট মিলস্ এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।

তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস্ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও স্থানীয়ভাবে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও তাদেরকে হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:২১:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫