বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

অর্থসহায়তায় শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

অর্থাভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণ করতে না পেরে হতাশায় ডুবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঠিক সেই সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। ব্যক্তিগত উদ্যোগে এবং সম্পূর্ণ নিজ অর্থায়নে ওই শিক্ষার্থীর ফর্ম পূরণ নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য প্রায় সাড়ে ৬ হাজার টাকা প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। শেষমেষ ফর্ম পূরণের সময়সীমা ঘনিয়ে আসায় দিশেহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পরই দ্রুত সহায়তায় এগিয়ে আসেন লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী (ছদ্মনাম: হাসিব) বলেন, “অত্যন্ত কঠিন সময়ে সাহেদ ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। বাবার আয়ে সংসার ও পড়ালেখার খরচ চালানোই কষ্টকর। হঠাৎ এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। সাহেদ ভাইয়ের সহায়তায় আমি ফর্ম পূরণ করতে পেরেছি। তাঁর এই উপকার কোনোদিন ভুলতে পারব না।”

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমি খবর পেয়ে ছুটে এসেছি। একজন বড় ভাই হিসেবে এবং ছাত্রদলের পক্ষ থেকে তাকে সহযোগিতা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

অর্থসহায়তায় শিক্ষার্থীর পাশে ইবি ছাত্রদল নেতা

আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫