বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দাউদ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে একটি দেশীয় শটগান, একটি তাজা কার্তুজ, একটি রামদা এবং একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক দাউদ ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর মুড়ির মিল সংলগ্ন এলাকার আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপি নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

তার গ্রেপ্তারে ধরমপুর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ধরমপুর ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি পক্ষ সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেনানিবাসের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দাউদের বাড়ি ঘিরে ফেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির চাতাল থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, আটক দাউদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫