বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

জেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আলমগীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতে উভয়পক্ষের যুক্তি-তর্কে স্বামী কর্তৃক কদর বানুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন।

জেলার লামা উপজেলার আজিজনগর এলাকায় ২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
ভিকটিমের ভাই আকবর হোসেন বাদী হয়ে লামা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.মো. আলমগীর চৌধুরী এবং আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এ্যাড. নাজমুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫