বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনজোয়ার এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) দুপুর ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সোহরাব হোসন (৪৫)। সে উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামের জনাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তার মাদক কারবারের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

বুধবার গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫ এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বেগুনজোয়ার এলাকায় অভিযান চালিয়ে সাহারাবকে আটক করে। তার হেফাজত থেকে ১৪.৪ কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সোহরাব একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫