বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবুল কাশেম (২৮) নামের এক অটোরিকশার চালককে হত্যা করা হয়েছে। হত্যার পর তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।আবুল কাশেম বাহুবলের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে কাশেম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

সারা রাত খোঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সকালে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।ওসি জাহিদুর রহমান জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে।ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

এখনও অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এরই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ০৯:৩৮:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫