বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ডাকাতসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে দূর্র্ধষ ডাকাতসহ তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত বৃহস্পতিবার সকাল ও রাতে ঢাকার পল্লবী ও ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার বিভিন্ন এলাকায় এসআই শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস (সোনারপাড়া) গ্রামের আলা মিয়ার ছেলে জাবেদ হোসেন বাদশা (৩০), একই গ্রামের মতিলাল রায়ের ছেলে মুহিত রায় (৫০) ও তার ছেলে শুভ রায় (২৫)। ডাকাত জাবেদ হোসেন বাদশার বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও সরকারী কাজে বাধাসহ ৮টি মামলা রয়েছে।

মুহিত রায়ের বিরুদ্ধে ১ বছরের সাজাসহ ১০ লাখ ১৬ হাজার টাকা এবং তার ছেলে শুভ রায়ের বিরুদ্ধে ১ বছরের সাজাসহ ১৫ লাখ টাকার জরিমানার তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ডাকাতসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫