বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভুয়া চিকিৎসক আটক যশোর জেনারেল হাসপাতালে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, পুলিশ সদস্য সোহেল রানা পরবর্তীতে ঐ যুবককে তার কাছে নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, আমাদের মোবাইল টিম ইন্টার্ন চিকিৎসক দাবি করা এক প্রতারককে আটক করেছে। প্রতারককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভুয়া চিকিৎসক আটক যশোর জেনারেল হাসপাতালে

আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫