বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির

জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে স্বাক্ষর দিয়ে কার্যক্রম শুরু করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট ২০২৫ পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকার আহতদের চিকিৎসায় ইতোমধ্যে সহায়তা করছে, এই সহায়তা যেন অব্যাহত থাকে সেই আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন,“এই ঐক্যের শক্তিতে আজ আমরা নতুন বাংলাদেশ দেখছি। বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য দেশজুড়ে ছড়িয়ে পড়লে বাংলাদেশ হবে একটি বৈষম্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজসহ আরও অনেকে।

কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা এবং সদস্য-সচিব মো. অলি উল্লাহ স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির

আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫