বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৮৩ বার পড়া হয়েছে

জেলার কুমারখালী উপজেলায় আজ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. জিহাদ ও সেলিম রেজা নামের দুইব্যক্তিকে মোট একলাখ টাকা জরিমানা এবং বিপ্লব হোসেন ও রিপন হোসেন নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে জনপ্রতি ৫০ হাজার করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) নামের দুইব্যক্তিকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা সবাই শিলাইদহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫